গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক(অবঃ) আবুল বাশার স্মরণে ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৮ মার্চ) বিকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর।
বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি একে, এম নুরুন্নবী সরকার ও আব্দুল আজিজ এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,
খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক,অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সেকেন্দার আলী,সহকারী শিক্ষক ফেরদৌসি বেগম ও নুরভানু বেগম।এসময় উপস্থিত ছিলেন,নলডাঙ্গা জে,সি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরূবা আকতার বানু জেলি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক শিক্ষার্থী আবুবক্কর সিদ্দিক।



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

