AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে মানবিক সহায়তা প্রদান



শ্রীপুরে মানবিক সহায়তা প্রদান

মাগুরার শ্রীপুরে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত অর্থ দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ সময় উপজেলার ৩‍‍`শ জন দুস্থ ও গরীব জনসাধারণের মাঝে ১ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা প্রদান করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন,

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সী রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও উপকারীভোগীরা।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!