AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে হিন্দু বাড়িতে গরু চুরির ঘটনায় যুবক গ্রেফতার


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:০০ পিএম, ১৮ মার্চ, ২০২৬

নড়াইলে হিন্দু বাড়িতে গরু চুরির ঘটনায় যুবক গ্রেফতার

নড়াইলের লোহাগড়া উপজেলায় একটি হিন্দু পরিবারের গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনায় মো. রফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম ইউনিয়ন বিএনপির সঙ্গে জড়িত থাকলেও তার রাজনৈতিক কোনো পদ-পদবি নেই।

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ১৪ মার্চ রাত ১১টার দিকে কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের মৃত গুরুদাস দত্তের ছেলে গোপাল দত্তের বাড়ির গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করে রফিকুল ইসলাম ও তার সহযোগীরা। বাড়ির লোকের চিৎকারে চোরচক্র পালিয়ে যায়। ঘটনার সিসি ক্যামেরার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, মুখোশধারী চোররা দেশীয় অস্ত্র হাতে গরু নিয়ে পালাচ্ছে এবং চিৎকার করলে গুলি করার হুমকি দিচ্ছে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে রফিকুল ইসলামকে সারুলিয়া গ্রাম থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!