AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ছুটির দিনেও মুকসুদপুর হাসপাতালে চালু সেবা, রোগীদের স্বস্তি



ছুটির দিনেও মুকসুদপুর হাসপাতালে চালু সেবা, রোগীদের স্বস্তি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটির দিনেও জরুরি সেবার পাশাপাশি বিভিন্ন বিভাগ চালু রাখা হয়েছে, এতে রোগীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার (১৮ মার্চ) সরকারি ছুটি থাকা সত্ত্বেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় হাসপাতালের বিভিন্ন বিভাগ খোলা রাখা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বহির্বিভাগ, ল্যাবরেটরি, ফার্মেসিসহ সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ সীমিত পরিসরে চালু রাখা হয়েছে। ফলে ছুটির দিনেও রোগীরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারছেন।

সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, হঠাৎ অসুস্থতা কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ছুটির দিনে সেবা পাওয়া নিয়ে যে ভোগান্তি তৈরি হয়, তা অনেকাংশে কমেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জনসাধারণের কথা বিবেচনা করে এবং স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী চালু রাখা হতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!