ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন বগুড়ার শান্তাহার এলাকায় লাইনচ্যুত হওয়ায় উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৮ মার্চ) দুপুর প্রায় আড়াইটার দিকে শান্তাহারের তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটির অন্তত ৯টি বগি লাইনচ্যুত হয় বলে জানা গেছে।
ঘটনার পরপরই রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এবং উদ্ধার কাজ শুরু করার প্রস্তুতি নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

