AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রেসক্লাব সাটুরিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Ekushey Sangbad
সাটুরিয়া প্রতিনিধি, মানিকগঞ্জ
১১:০৫ এএম, ১৭ মার্চ, ২০২৬

প্রেসক্লাব সাটুরিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ঐতিহ্যবাহী ২০১১ সালে প্রতিষ্ঠিত প্রেসক্লাব সাটুরিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ আছর বালিয়াটি জমিদার বাড়ি এলাকার নূরজাহান হোটেল অ্যান্ড কনভেনশন সেন্টারের দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সাটুরিয়ার আহ্বায়ক মো. ইউনুস আলী এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ সাটুরিয়া উপজেলা প্রতিনিধি মো. আজিজুর রহমান।

এ সময় সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাশার সরকার, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন আজাদ বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জামান, দৈনিক সংগ্রাম-এর জেলা প্রতিনিধি মো. শামীম আল মামুনসহ অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার এসআই আরিফ হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বরকত মল্লিক, নিউজ২৪-এর জেলা প্রতিনিধি মো. ইউসুফ আলী, বিজয় টিভির জেলা প্রতিনিধি সাব্বির হোসেন, বালিয়াটি দাখিল মাদ্রাসার মোহতামিম মাওলানা মো. লিয়াকত হোসেন, মাওলানা মো. মজিবুর রহমান মাস্টার, উপজেলা যুবনেতা মো. জুয়েল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, এশিয়ান টিভির সাটুরিয়া প্রতিনিধি ও প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. আবুবকর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মো. জাহাঙ্গীর আলম, সদস্য ও মুভি বাংলা টিভির প্রতিনিধি আমিনুর ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং প্রেসক্লাবের সদস্যরা।

ইফতার ও দোয়া মাহফিলে রমজান মাসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!