ময়মনসিংহের ভালুকা উপজেলায় ৯ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার পাড়াগাঁও গাংগাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা পাড়াগাঁও এলাকার শফিকুল আজম সজীবের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হকারির আড়ালে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ইন্নত বেপারী, বিপ্লব বেপারী, ইরাক ও বিশ্বাসী। তারা সবাই জামালপুর জেলার ইসলামপুর থানার বেপারীপাড়া এলাকার বাসিন্দা।
আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভালুকা মডেল থানায় একটি মামলা (নং–২৬, তারিখ: ১৬/০৩/২০২৬) দায়ের করা হয়েছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

