পবিত্র মাহে রমজান উপলক্ষে নরসিংদীতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে তরল দুধ ও দুগ্ধজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে ভেলেনাগর মোড় সংলগ্ন মিল্কভিটা বিক্রয় কেন্দ্র নরসিংদী অফিসে মেসার্স ভূঁইয়া ট্রেড ইন্টারন্যাশনালের উদ্যোগে এসব তরল দুধ ও দুগ্ধ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রোজাদারদের নিত্যপ্রয়োজনীয় তরল দুধ ও দুগ্ধ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মিল্কভিটা বিক্রয় কেন্দ্র নরসিংদীর ভূঁইয়া ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মাহমুদুল হাসান ভূঁইয়া সোহেল, অফিস স্টাফ আনোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এ সময় অর্ধশত অসহায়, বিধবা ও দরিদ্র মানুষের মাঝে মাহে রমজানের উপহার হিসেবে তরল দুধ ও দুগ্ধ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

