মৌলভীবাজার জেলার জুড়ীতে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, জুড়ী প্রি-ক্যাডেট একাডেমি শাখার ছাত্র-ছাত্রীদের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির সার্বিক সহযোগিতায় সোমবার (১৬ মার্চ) দুপুরে স্কুলের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের প্রভাষক ও এপেক্স সদস্য শাখাওয়াত হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৪-এর গভর্নর এপে. সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির প্রেসিডেন্ট এপে. প্রভাষক জহিরুল ইসলাম সরকার, এপেক্স ক্লাব অব হাকালুকি ভিউয়ের প্রেসিডেন্ট এপে. আল আমীন তালুকদার, এপেক্স ক্লাব অব জুড়ী ভ্যালির সদ্য সাবেক সভাপতি এপে. হাসান আহমদ, সাবেক সভাপতি এপে. মনসুরুর রশীদ পলাশ, এপে. আনোয়ার হোসেন, এপে. হাবীবুর রহমান ও এপে. নোমান আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. শামীম আহমদ, সেক্রেটারি অ্যান্ড ডিএন এডিটর এপে. মিজানুর রহমান বাবলু এবং ফ্লোর মেম্বার এপে. সাইফুল ইসলাম সাইফ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কেন্দ্রের নাজিম প্রভাষক শাহ নূর আলম। ক্বারীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা কামরুল ইসলাম, মাওলানা মুমিনুল ইসলাম ও মেহেদী হাসান মামুন প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

