AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়”: প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, দিনাজপুর
০২:৫৬ পিএম, ১৬ মার্চ, ২০২৬

“আমরা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়”: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল। আমরা এমন একটি দল, যারা সেই কাজ করতে চাই, যাতে মানুষের উপকার হয়। এজন্য আমরা খাল কাটা খনন কর্মসূচি শুরু করেছি এবং সারা দেশে এটি বাস্তবায়ন করা হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খননের উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারপ্রধান আরও বলেন, নির্বাচনের আগে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম। দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং কৃষির সঙ্গে যুক্ত। আমরা বিশ্বাস করি, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তাই মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল থেকে দেশের ৫৩টি খালের খনন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি কোদাল দিয়ে মাটি কেটে খাল কাটার উদ্বোধন করেন এবং একটি গাছের চারা রোপণ করেন।

প্রধানমন্ত্রী সকালেই রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান এবং সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কর্মসূচি এলাকায় যান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!