AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীপুরে গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু



শ্রীপুরে গাছের ডাল পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ঢাকা-খুলনা মহাসড়কের মাগুরার শ্রীপুর উপজেলার কেষ্টপুর এলাকায় গাছের মরা ডাল ভেঙে পড়ে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে হালকা ঝড়ো হাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শ্রীপুর উপজেলার নাকোল গ্রামের সাহাপাড়ার ভজন দত্তের ছেলে প্রান্ত দত্ত (২৮) এবং ঘাসিয়াড়া গ্রামের খালদিয়েরপাড়ার দিপুলের ছেলে মাহাবুব ওরফে মাহফুজ (২৬)।

রামনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রোকনুজ্জামান ও স্বজনদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় প্রান্ত দত্ত ও মাহাবুব মোটরসাইকেলে করে কেনাকাটার উদ্দেশ্যে গ্রামের বাড়ি থেকে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। পথে কেষ্টপুর স্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে সড়কের পাশের একটি গাছের মরা ডাল ভেঙে চলন্ত মোটরসাইকেলের ওপর পড়ে।

এতে ঘটনাস্থলেই প্রান্ত দত্ত গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রান্ত দত্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মাহাবুবকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথে তার অবস্থার অবনতি হলে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

রামনগর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. রোকনুজ্জামান জানান, প্রাকৃতিক দুর্যোগজনিত দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!