বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড ঈদগাহ মার্কেটের ঐতিহ্যবাহী আল ইকরা পাঠাগারের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৫টায় হস্তিশুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঠাগারের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও বামরাইল ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, উজিরপুর আনসার ভিডিপি কর্মকর্তা ও হারতা ইউনিয়নের প্রশাসক মো. রহমাতুল বারী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেবিন ফ্যান লিমিটেডের হেড অব মার্কেটিং মোহাম্মদ সাইফুল হুদা ফিরোজ এবং বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন যুগল।
এ সময় আরও উপস্থিত ছিলেন উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আ. রহিম সর্দার, উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও রূপায়ণ সংস্কৃতির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মাসুম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা আকাশ, নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক হিমেল, নির্বাহী সদস্য মোহাম্মদ মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাঠাগারের সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, উজিরপুরের একটি পৌরসভা ও নয়টি ইউনিয়নের মানুষকে শিক্ষার মাধ্যমে সমানতালে এগিয়ে নিতে হবে। শিশু-কিশোর ও যুবসমাজকে সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখতে পাঠাগারের বিকল্প নেই। পাঠাগারের মাধ্যমে তাদের বই পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে। শিক্ষার মাধ্যমে নিজ গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলার সুনাম বৃদ্ধি করতে হবে।
তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে পাঠাগার ও বই পড়ার গুরুত্ব অপরিসীম।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

