নওগাঁর পত্নীতলায় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় পত্নীতলা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রহিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, পত্নীতলা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুর রহমান সিরি এবং পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

