AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত



বড়াইগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নাটোরের বড়াইগ্রামে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

রোববার (৮ মার্চ ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর–বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মোঃ আব্দুল আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ উমিরুল ইসলাম, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বি.এম. ইকবাল হোসেন রাজু এবং বনপাড়া পৌর ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোলাইমান হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করলেই একটি সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!