ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার পলাশ উপজেলার শিক্ষার্থীদের সংগঠন `ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)`-এর ২০২৬-২০২৭ কার্যবর্ষের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সামিউল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফিন আহমেদ প্রত্যয়। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন তৌহিদ ইয়াসিন।
সংগঠনটির বিদায়ী সভাপতি মাসুম হোসেন এবং সাধারণ সম্পাদক রিফাতুল হাসান হৃদয় গত ৫ মার্চ এই নতুন কমিটির অনুমোদন দেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, পলাশ উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা এবং তাদের কল্যাণে কাজ করাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর পলাশ উপজেলার বিভিন্ন মহলে আনন্দ বিরাজ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানাচ্ছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

