AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৭:০৫ পিএম, ৭ মার্চ, ২০২৬

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৭ মার্চ) সকালে হাসপাতালের কার্যক্রম চলাকালে হঠাৎ প্রটোকলসহ সেখানে উপস্থিত হয়ে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। এ সময় মন্ত্রী চিকিৎসকদের হাজিরা খাতা, চিকিৎসক ও কর্মকর্তাদের উপস্থিতি, পুরুষ ও মহিলা ওয়ার্ডে ভর্তি রোগীদের অবস্থা, হাসপাতালের সেবার মান এবং ফার্মেসি পরিদর্শন করেন। পাশাপাশি বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন।

পরিদর্শনকালে কয়েকজন চিকিৎসক অনুপস্থিত ছিলেন বলে জানা যায়। পরে স্বাস্থ্যমন্ত্রী ভর্তি রোগী ও বহির্বিভাগে আসা রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন। একই সঙ্গে হাসপাতালের কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়ার কথাও শোনেন এবং তা নোট করে রাখেন।

এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এবং কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেনসহ সংশ্লিষ্টরা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে আগাম ঘোষণা দিয়ে পরিদর্শন করা হবে না। কোথাও অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো অজুহাত গ্রহণ করা হবে না।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!