রাজশাহীর তানোরে অটোভ্যানের ধাক্কায় পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাধাইড় ইউনিয়নের তেলোপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু তাহামেদ আলী (৫) তেলোপাড়া গ্রামের আহসান হাবীবের ছেলে।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায় এবং অটোভ্যান চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থল থেকে শিশুটি ও অটোভ্যান চালককে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন এবং আহত অটোভ্যান চালককে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় অটোভ্যানটির সামনে হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে শিশুটি। এ সময় অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ রানা বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

