AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
১২:২৫ পিএম, ৬ মার্চ, ২০২৬

কালিয়ায়  অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা

নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইজারাদারের প্রতিনিধি মুন্সীগঞ্জের লৌহজং থানার কাজিরপাগলা গ্রামের আজিজুল হককে (৫৪) দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বড়কালিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস জানান, সংশ্লিষ্ট ইজারাদার কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৃ-হাচলা মৌজায় ইজারা নিয়ে অবৈধভাবে বড়কালিয়া এলাকায় বালু কেটে পরিবহনের চেষ্টা করছিল। খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে বালু কাটা বন্ধ করে দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট ইজারাদারের প্রতিনিধিকে ২ লাখ টাকা জরিমানাসহ অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!