AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০২:৫৮ পিএম, ৫ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালায় জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদ জানিয়ে এবং সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলার চৌডালা মাদরাসা মোড় কলেজপাড়া এলাকায় ভুক্তভোগী জমির মালিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, এলাকার কথিত ভূমিদস্যু শরিফুল, মতিন, শাহ আলম ও বদিউরসহ একটি চক্র স্থানীয়দের বিভিন্ন জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এমনকি জমি দখলের সময় তারা চাঁদাবাজির ঘটনাও ঘটাচ্ছে। দাবি করা হয়, পাঁচ লাখ টাকা চাঁদা না দিলে জমির মালিকদের ওপর হামলা, ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে এলাকার প্রকৃত জমির মালিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির ঘটনায় সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তারা আরও অভিযোগ করেন, এলাকার স্বনামধন্য ব্যবসায়ী ও সাবেক মেরিন ক্যাপ্টেন শাহ আলম ওরফে কাজলের জমিও জোরপূর্বক দখল করেছে একটি ভূমিদস্যু চক্র। তার সামাজিক অবস্থান ও সুনাম ক্ষুণ্ন করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, গত মঙ্গলবার (৩ মার্চ) জমিতে ভাঙচুর চালিয়ে জোরপূর্বক নিজেদের সাইনবোর্ড টানিয়ে দেয় অভিযুক্তরা।

মানববন্ধনে বক্তব্য দেন মো. জুয়েল আলী, বাইরুল ইসলাম, তাজেমুল হক, সাম মোহাম্মদ, আনারুল হক ও আব্দুল মজিদসহ অনেকে।

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, অভিযোগের বিষয়ে ভুক্তভোগীরা মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!