AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুন্সীগঞ্জের পদ্মা সেতু এলাকা ইয়াবাসহ গ্রেপ্তার ৩


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
১২:৪৩ পিএম, ৫ মার্চ, ২০২৬

মুন্সীগঞ্জের পদ্মা সেতু এলাকা ইয়াবাসহ গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জের পদ্মা সেতু এলাকা থেকে পৃথক অভিযানে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৪ মার্চ) বিকেলে মুন্সীগঞ্জ জেলার পদ্মা সেতু (উত্তর) থানাধীন উত্তর মেদেনীমন্ডল এলাকায় পদ্মা সেতু ইটিসিএস ট্যাগ রেজিস্ট্রেশন সেন্টারের সামনে দক্ষিণ পাশের পাকা সড়কে অভিযান চালানো হয়।

এ সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম বাবু (২৮) ও রাবেয়া (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে মেদেনীমন্ডল এলাকার খানবাড়ি বাসস্ট্যান্ডের ওজন স্কেলের সামনে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে মো. সোয়েব ওরফে সৌরভ (৪০) নামের আরেকজনকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!