AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় নবনির্বাচিত এমপির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়



নকলায় নবনির্বাচিত এমপির সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

মঙ্গলবার পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকায় তাঁর বাসভবনে প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এমপির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাঁরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে এলাকার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে এমপির বাসভবনে প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেন, সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, “সাংবাদিকতা একটি স্বাধীন ও দায়িত্বশীল পেশা। এখানে কারো রাজনৈতিক সমর্থন বা ব্যক্তিগত মতাদর্শ নয়, পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতাই মুখ্য হওয়া উচিত।” নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদাবি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। সভা শেষে উভয় পক্ষ এলাকার উন্নয়ন ও গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!