AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান



রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে দিনব্যাপী উচ্ছেদ অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ।

মঙ্গলবার সকাল থেকে দিন ব্যাপী ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ জসীম উদ্দীনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভুলতা গুলচত্বর থেকে গোলাকান্দাইল পর্যন্ত মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধ কাঁচাবাজার, কাপড়ের দোকান, ভাসমান কসমেটিকস ও কাঁচামালের দোকানসহ অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয় এবং মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

অবৈধ দখলের কারণে যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছিল। ব্যবসায়ীদের আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে। ভবিষ্যতেও কেউ যাতে সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি না করে, সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!