AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭


Ekushey Sangbad
পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী
১২:৪১ পিএম, ২ মার্চ, ২০২৬

পুঠিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৭

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনির ঘটনায় এক ব্যক্তি নিহত ও সাতজন আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) গভীর রাতে উপজেলার পলাশী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি পিকআপ ভ্যানে করে আটজন ব্যক্তি গ্রামে প্রবেশ করেন। স্থানীয়দের দাবি, তাদের কাছে ঘরের তালা কাটার যন্ত্র ও দেশীয় অস্ত্র ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী তাদের আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতা তাদের ওপর হামলা চালায়।

গণপিটুনিতে শাহীন (৪৬) নামে একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহীন দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের আকরামের ছেলে।

আহত অন্য সাতজন হলেন—শামীম (৩৫), শফিকুল (৪৫), রফিকুল ইসলাম (৪০), খারজাহান (৩৫), সেলিম শেখ (৩০), মামুন (৪২) ও রুপচান (৩০)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের সঙ্গে থাকা পিকআপ ভ্যানটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, পুরো ঘটনার তদন্ত চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!