AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈশ্বরদীতে দাদি-নাতনিকে হত্যা: ইবি’র পাবনা জেলা সমিতির প্রতিবাদ


Ekushey Sangbad
ইবি প্রতিনিধি
০১:০৫ পিএম, ১ মার্চ, ২০২৬

ঈশ্বরদীতে দাদি-নাতনিকে হত্যা: ইবি’র পাবনা জেলা সমিতির প্রতিবাদ

পাবনার ঈশ্বরদীতে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা এবং তার কিশোরী নাতনিকে অপহরণের পর  নির্যাতন ও খুনের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতি।

শনিবার (২৮ ফেব্রুয়ারী) উক্ত সংগঠনের প্রচার সম্পাদক সামিউল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

যৌথ বিজ্ঞপ্তিতে পাবনা জেলার কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ ওয়ালীউল্লাহ ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন পাবনার ঈশ্বরদীতে সংঘটিত এই নৃশংস ঘটনা আমাদের মানবিক মূল্যবোধ সামাজিক নিরাপত্তা ও নৈতিক চেতনাকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করেছে । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তারা আরো বলেন, "এই ধরনের ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত কওে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদেও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই।"

এছাড়াও তারা, নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, শনিবার সকালে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়া গ্রামে ৬৫ বছর বয়সী বৃদ্ধা সুফিয়া বেগমকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসময় তার নাতনি, দশম শ্রেণির শিক্ষার্থী জামিলা আক্তারকে অপহরণ করে নিয়ে যায় তারা। পরবর্তীতে বাড়ির পাশের একটি সরিষাক্ষেত থেকে ওই কিশোরীর বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!