AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইভটিজিংয়ে বাধা-উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১


Ekushey Sangbad
মো. দিল, সিরাজগঞ্জ
০২:৪১ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

ইভটিজিংয়ে বাধা-উল্লাপাড়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিহত শাহ আলম উপজেলার রশিদপুর গ্রামের চাঁদ আলীর ছেলে। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার সকালে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়ার পথে শাহ আলম মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাশিনাথপুর গ্রামের কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে রশিদপুর উত্তরপাড়া এলাকায় আড্ডা দিয়ে মেয়েদের উত্ত্যক্ত করতেন। এ নিয়ে রশিদপুর গ্রামের লোকজন তাদের একাধিকবার নিষেধ করেন।

এর জেরে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে রশিদপুর গ্রামের লোকজনের ওপর অতর্কিত হামলার অভিযোগ ওঠে কাশিনাথপুরের কিছু যুবকের বিরুদ্ধে। এতে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ বাধে এবং পাঁচজন আহত হন।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে শাহ আলমের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে সিরাজগঞ্জে ভর্তি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে। সলঙ্গা থানার ওসি ইমাম জাফর জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!