AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে ভুরভুরিয়া খাল পরিচ্ছন্ন অভিযানে সংসদ সদস্য মুজিবুর রহমান


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
০৩:৪৩ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

শ্রীমঙ্গলে ভুরভুরিয়া খাল পরিচ্ছন্ন অভিযানে সংসদ সদস্য মুজিবুর রহমান

মৌলভীবাজার-৪ আসনের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, ভুরভুরিয়া খাল শুধুমাত্র একটি জলাধার নয়; এটি এলাকার কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্যের সঙ্গে সরাসরি যুক্ত। অপরিকল্পিতভাবে পলিথিন ও প্লাস্টিক ফেলার কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এসব সমস্যা সমাধানে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধিই একমাত্র উপায়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গলে ভুরভুরিয়া খাল পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে সকাল সাড়ে ১০টায় শহরতলীর রূপসপুর ও বালুচর সংলগ্ন জোড়াপুল এলাকায় প্রবাহমান খালে জমে থাকা পলিথিন ও প্লাস্টিক বর্জ্য অপসারণের মাধ্যমে অভিযান শুরু হয়। পরিচ্ছন্ন অভিযান কর্মসূচিতে নেতৃত্ব দেন সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিবুল্লাহ (আকন), শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরাও অংশ নেন।

পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!