AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে শপিং ব্যাগে নবজাতকের মরদেহ, টানাহেঁচড়া করছিল কুকুর


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
১২:৪৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

নড়াইলে শপিং ব্যাগে নবজাতকের মরদেহ, টানাহেঁচড়া করছিল কুকুর

নড়াইল সদর উপজেলায় সড়কের পাশে ফেলে রাখা একটি শপিং ব্যাগ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি কুকুর টানাহেঁচড়া করছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মালিবাগ এলাকায় একটি সংযোগ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নড়াইল জেলা শহর থেকে মালিবাগ বাসস্ট্যান্ডে যাওয়ার সড়কের পাশে কোনো এক সময় অজ্ঞাত ব্যক্তি শপিং ব্যাগে ভরে নবজাতকটিকে ফেলে রেখে যায়। পরে কুকুর ব্যাগটি টানাহেঁচড়া করলে কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!