AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্রিকেট খেলার দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা


Ekushey Sangbad
এহসান বিন মুজাহির, শ্রীমঙ্গল, মৌলভীবাজার
১০:০১ পিএম, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ক্রিকেট খেলার দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলায় জোরে বল করাকে কেন্দ্র করে তারেক রহমান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার ঘরগাঁও এলাকায় বিকেল ৫টার দিকেএ ঘটনা ঘটে। নিহত তারেক ঘরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। অভিযুক্ত আতিক নিহত তারেকের সমবয়সী এবং একই গ্রামের বাসিন্দা। 
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ঘরগাঁও এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা মিলে ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে জোরে বল করাকে কেন্দ্র করে তারেকের সাথে আতিকের কথা কাটাকাটি শুরু হয়।

সামান্য এই তর্কবিতর্ক মুহূর্তের মধ্যেই চরম আকার ধারণ করে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আতিক তারেককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।

এসময় তারেক মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ওসি মোবারক হোসেন খান। তিনি বলেন, ইফতারের আগ মুহুর্তে ঘটনাটি ঘটে। বিষযটি তদন্ত করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া  শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এঘটনায় এলঅকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!