২০২৫ সালে অনুষ্ঠিত অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে মুকসুদপুরের সালিনাবক্স দাখিল মাদ্রাসার শিক্ষার্থী নিছারউদ্দীন।
মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে এ সাফল্য অর্জন করে নিছারউদ্দীন এলাকায় প্রশংসিত হয়েছেন। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে তিনি ছোট। তার বাবা মো. মফিজুর রহমান লস্কর একজন শিক্ষক এবং মা গৃহিণী।
নিছারউদ্দীন জানান, ভবিষ্যতে তিনি একজন সৎ ও আদর্শ মানুষ হতে চান। পড়ালেখায় ভালো ফলাফল বজায় রাখতে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
পরিবারের সদস্যরা তার এ সাফল্যে আনন্দ প্রকাশ করে বলেছেন, নিয়মিত পরিশ্রম ও শৃঙ্খলাবোধই তাকে এই অর্জনে পৌঁছে দিয়েছে। তারা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

