পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় ও স্থিতিশীল রাখতে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) সকাল ১১টায় অভিযান শুরু হয়। উপজেলার কোর্টবাজার ও মরিচ্যা বাজার এলাকায় দুপুর ১২টার দিকে ৫ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কুতুপালং বাজারে আরও ২ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ফলস্বরূপ, মোট ৭ জনকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডাদেশ প্রদান করা হয় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায়।
উপজেলা প্রশাসন জানায়, রমজান মাসে জনস্বার্থে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

