AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৬:৪৪ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শেরপুরের নকলা উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. পিংকি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর প্রতিনিধি এসআই লোকমান হোসেন, স্থানীয় চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল আলম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম সারোয়ার, ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক ফারুক ও দুলাল উদ্দিন প্রমুখ।

সভায় শিক্ষা, এলপিজি সিলিন্ডার গ্যাসের নিরাপত্তা, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম-মৃত্যু নিবন্ধন, গ্রাম আদালত কার্যক্রম, সামাজিক সম্প্রীতি, মাদক নিয়ন্ত্রণ, পৌর শহরের যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ, পৌর এলাকায় টোল আদায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডি থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!