AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা চান এমপি সেলিমুজ্জামান সেলিম



শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা চান এমপি সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম মুকসুদপুর-কাশিয়ানীকে মাদক ও জুয়ামুক্ত এলাকা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে মুকসুদপুর উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একটি জাতির উন্নয়নের মূলভিত্তি হলো শিক্ষা। শিক্ষার মান উন্নত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমাদের সন্তানদের সুশিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে নকলমুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, জবাবদিহিতা ও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রশাসন, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষা খাতে কোনো অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম ও প্রশাসনিক সমন্বয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!