AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে নির্বাহী সদস্য হলেন মো. মাসুদ খান


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৩:১৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মুন্সীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে নির্বাহী সদস্য হলেন মো. মাসুদ খান

মুন্সীগঞ্জ প্রেসক্লাব-এর নির্বাচনে নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মো. মাসুদ খান।

সাংবাদিকতায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি এ পদে নির্বাচিত হয়েছেন বলে সহকর্মীরা মনে করছেন। তার নির্বাচিত হওয়ায় সহকর্মী সাংবাদিকদের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে।

আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ মুন্সীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাহী সদস্যের ছয়টি পদের বিপরীতে সাতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তবে এক প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় বাকি ছয়জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, মো. মাসুদ খান লৌহজংয়ের হলদিয়ায় অবস্থিত (লৌহজং, শ্রীনগর ও সিরাজদিখান) তিন উপজেলার সমন্বয়ে গঠিত বিক্রমপুর প্রেস ক্লাব-এর সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!