AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অভয়নগরে হত্যার উদ্দেশ্যে হামলা, থানায় অভিযোগ



অভয়নগরে হত্যার উদ্দেশ্যে হামলা,  থানায় অভিযোগ

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমডাঙা গ্রামের বাসিন্দা ইউনুস মোল্লা (৫৫), সাদ্দাম মোল্লা(২২) ও আমেনা বেগম(৪০) কে হত্যার উদ্দেশ্যে হামলা করে মারাত্মক জখম করেছে বলে অভয়নগর থানায় অভিযোগ দায়ের করেছেন আহত ইউনুস মোল্লার ভাই ইয়ার আলী মোল্লা ।

থানায় দেওয়া অভিযোগ সুত্রে জানা যায়, আহত ইউনুসের সাথে বিবাদীদের পুর্ব শত্রুতা ও  বাড়ির সামনের রাস্তায় কথা কাটাকাটির জের ধরে আমডাঙা গ্রামের মৃত শাহজাহান মোল্লার পুত্র বাবুল মোল্লা (৪০) ও রাজ্জাক মোল্লা (৩৮) এবং বাবুল মোল্লার পুত্র মামুন মোল্লা (২১)।

২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশীয় ধারালো অস্ত্র দা,চাপাতি, লোহার রড দিয়ে ইউনুস, সাদ্দাম ও আমেনার উপর হত্যার উদ্দেশ্যে  হামলা চালিয়ে আঘাত করতে থাকে। এ সময় আহতদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে তারা চলে যায়। মারাত্মক জখম অবস্থায়  প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে অভয়নগর থানার ওসি (তদন্ত) মোঃ জাহিদুল ইসলাম বলেন, হামলার সপক্ষে একটি অভিযোগ পেয়েছি। বিষযটি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!