AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে ভিন্ন কর্মসূচিতে ভাষা দিবস পালিত



সুন্দরগঞ্জে ভিন্ন কর্মসূচিতে ভাষা দিবস পালিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। উপজেলার সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, ব্যাংক-বিমা, বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠন ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দিবসটি পালন করে।

শুক্রবার(২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। কর্মসূচির মধ্যে ছিল একুশের প্রভাতে শহীদ মিনার প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কাঙালি ভোজ ও দোয়া মাহফিল।

শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাজেদুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম মঞ্জু, পৌর জামায়াতের আমির মো. একরামুল হক, সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী মো. খোকন রানা। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে উপজেলার বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় ভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!