বিষপানের ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জামাল উদ্দিন (৩৪) নামের এক বাকপ্রতিবন্দী যুবক। সে কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
১৬ ফেব্রুয়ারি বিষপান করেন যুবক। শনিবার (২১ ফেব্রুয়ারি) যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পারিবারিক সুত্রে জানা যায়, ১৬ ফেব্রুয়ারি সকালে পরিবারের সকলের অগোচরে নিজের শোবার ঘরে বিষপান করেন। এরপর বিষের তাড়নায় ছটফট করতে থাকে ঘরের মধ্যে। এ সময় পরিবারের তাকে দেখে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করেন। সে থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাক-প্রতিবন্দী জামাল উদ্দিন।
এরপর শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে যশোর হাসপাতালে মারা যান। কোটচাঁদপুর থানার ওসি আসাদউজ্জামান বলেন, বিষপান করে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে জানতে পেরেছি।
এখন স্বজন ময়না তদন্তের পর লাশ বাড়িতে নিয়ে আসবেন। তবে মৃত্যুর কারন সম্পর্কে কিছু জানা নাই।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

