নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচির সূচনা করা হয়।
এরপর সকাল ১১টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস, এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ মো: আব্দুল আজিজ।
উপস্থিত অন্যান্য অতিথিরা ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম থানার ওসি আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আলহাজ এম. লুৎফর রহমান, অধ্যক্ষ আশরাফুল আলী এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার বয়েতুর রেজা।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশের জন্য জীবনদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
উক্ত কর্মসূচি বড়াইগ্রামে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে সমাপ্ত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

