AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী


Ekushey Sangbad
বাউফল উপজেলা প্রতিনিধি, পটুয়াখালী
০৫:২০ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

বাউফলে মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

পটুয়াখালীর বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, “ভাষা দিবসে আমাদের প্রতিজ্ঞা-অধিকারের প্রশ্নে আমরা কাউকে ছাড় দেবো না। সারা পৃথিবী আমার বিরুদ্ধে থাকলেও অধিকারের প্রশ্নে শেষ সুযোগ পর্যন্ত লড়ে যাব। তাহলেই একুশে ফেব্রুয়ারি আমাদের জন্য সার্থক হবে।”

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাউফল অডিটরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইসাহাক মিয়া, অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ হাবিবুল্লা এবং গণঅধিকার পরিষদের সভাপতি হাবিবুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে ভাষা আন্দোলনের শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, শহীদ রফিক, জব্বার ও শফিকদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে অন্যায়ের কাছে মাথা নত না করার শিক্ষা। ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত এবং ন্যায্য অধিকারের প্রতীক। ভাষা আন্দোলন শুধুমাত্র ভাষার দাবিতে সীমাবদ্ধ ছিল না; এটি ছিল ন্যায়, ইনসাফ ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।

তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনাই পরবর্তীতে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং চব্বিশের গণঅভ্যুত্থানে প্রেরণা যুগিয়েছে। শহীদরা সিদ্ধান্ত নিয়েছিলেন-জীবন যাবে, তবু অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। তাদের সেই স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যে আদর্শ ধারণ করবে, তা লালন করবে এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। বিজয় কোনো প্রতীকের নয়; বিজয় ন্যায় ও ইনসাফের। অন্যায় প্রতিহত করেই প্রকৃত বিজয় অর্জিত হয়। নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!