AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শহিদদের স্মরণে শহিদ মিনারে ফুল দিলেই শহিদ দিবস পালন হয় না: ফাহিম চৌধুরী এমপি


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৫:১৬ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

শহিদদের স্মরণে শহিদ মিনারে ফুল দিলেই শহিদ দিবস পালন হয় না: ফাহিম চৌধুরী এমপি

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী বলেছেন, শুধুমাত্র শহিদ মিনারে ফুল দেওয়া বা আলোচনা সভায় বক্তব্য রাখা মানেই শহিদ দিবস পালন হয় না। শহিদ দিবস পালন করতে হলে তার মর্ম ও তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মকে বুঝিয়ে দিতে হবে। তাহলেই শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সফল হয়।

ফাহিম চৌধুরী এই মন্তব্য করেন ২১ ফেব্রুয়ারি শনিবার সকালে নকলায় উপজেলা প্রশাসনের আয়োজনকৃত শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়।

তিনি আরও বলেন, “আমাদের জানতে হবে কেন রফিক, সালাম, বরকত, জব্বাররা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন। তাদের ত্যাগের কারণে আজ আমরা মাতৃভাষা বাংলায় কথা বলছি। আমাদের উচিত তাদের আত্মত্যাগ বুকে ধারণ করে দেশপ্রেম জাগানো এবং একুশের আলোকে অনুপ্রাণিত হয়ে দেশের উন্নতির চরম শিখায় পৌঁছানো।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপন চন্দ্র গোপ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, স্থানীয় চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মোক্তার, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

সভা শেষে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার বিতরণ করেন প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী এমপি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!