AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক


Ekushey Sangbad
মাহবুবুজ্জামান সেতু, মান্দা উপজেলা, নওগাঁ
০৩:৪৩ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মান্দায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁয় মান্দা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল গনি এর নেতৃত্বে মান্দা থানা পুলিশের একটি দল সতীহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

আটককৃতরা হলেন উপজেলার ৫ নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়ার যোগেন ঋষির মেয়ে ও নিমাই ঋষির স্ত্রী আদরি ঋষি (২৮) এবং প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের তাহের উদ্দিনের ছেলে মোহাম্মদ তারেক (২১)। তাদের হেফাজত থেকে আদরীর বাড়ি তল্লাশি করে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যা তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার জন্য সংগ্রহ করে রেখেছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, আদরি ও মোহাম্মদ তারেক বেশ কিছুদিন ধরে সতীহাট এলাকায় মাদক ব্যবসা চালাচ্ছিলেন। তারেকের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে। অপরদিকে আদরি ঋষিও একজন চিহ্নিত মাদক সম্রাজ্ঞী; তারা গাঁজা সরবরাহ করে এলাকার যুবসমাজকে বিপথগামী করার চেষ্টা করছিল, যা স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছিল। স্থানীয়দের অভিযোগের পর পুলিশ এই অভিযানে নেমেছিল।

পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল গনি জানান, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা কোনোভাবেই মাদক সেবন এবং মাদক ব্যবসা সহ্য করব না। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের নেটওয়ার্ক নির্মূল করতে আমরা আমাদের অভিযান আরও তীব্র করতে প্রস্তুত।”

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃতরা আরো বড় মাদক চক্রের সঙ্গে সম্পর্কিত থাকতে পারে, যা তদন্তের মাধ্যমে উদঘাটন করা হবে। তারা এই ধরনের কার্যক্রম আরও বাড়ানোর পরিকল্পনা করছে যাতে মাদক সেবন এবং মাদক ব্যবসা সমাজ থেকে দূর করা যায়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!