AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


Ekushey Sangbad
আত্রাই উপজেলা প্রতিনিধি, নওগাঁ
০৩:৩৩ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

 নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

ভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি শনিবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও শেখ মো: আলাউল ইসলাম এর সভাপতিত্বে আন্তর্জাতিক ভাষা দিবসের গুরুত্ব এবং ভাষা আন্দোলনে শহিদদের অবদান বিষয়ে আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: খায়রুল আলম, কৃষি অফিসার প্রসেনজিত তালুকদার, প্রাণি সম্পদ অফিসার আবু আনাচ, আত্রাই থানা ওসির প্রতিনিধি শাহাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ভাষার জন্য যারা শহিদ হয়েছেন তাঁদের আত্নদানকে মহিমান্বিত করতে মাতৃভাষার যথাযথ স্থানে ও নিয়মে সর্বোচ্চ প্রয়োগের প্রতি গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি এম কামরুজ্জামান।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!