AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন


Ekushey Sangbad
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাজীপুর
০৭:৫৪ পিএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

কাজী মোহাম্মদ ওমর ফারুক সভাপতি ও মোয়াজ্জেম হোসেন রাসেলকে সাধারণ সম্পাদক করে কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দুই বছর মেয়াদী (২০২৬-২০২৭) ইং সনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। 
শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বেলা ১১ ঘটিকায় সংগঠনের কার্যালয় মহিউদ্দিন ম্যানশন-২, কালীগঞ্জ-এ এক সাধারণ সভার সকল সদস্যের মতামতের ভিত্তিতে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সভায় সভাপতি হিসেবে কাজী মোহাম্মদ ওমর ফারুক (ডেইলি ট্রাইব্যুনাল ও একুশে সংবাদ.কম) এবং সাধারণ সম্পাদক হিসেবে মোয়াজ্জেম হোসেন রাসেল (দৈনিক সমাচার) নির্বাচিত হয়েছেন। কার্যকরী কমিটি ঘোষণা করেন সংগঠনের নির্বাহী সদস্য অধ্যক্ষ মূ. নাজমুল ইসলাম। কমিটি ঘোষণা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।

কার্যকরী কমিটির সহ-সভাপতি আবু নাঈম (সকালের সময়), সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম (স্বদেশ প্রতিদিন), সাংগনিক সম্পাদক গোলাম রসুল (সময়ের আলো), প্রচার সম্পাদক তাইজুল ইসলাম (সংবাদ সারাবেলা) এবং আবুল হাসনাত (মুক্ত বলাকা) অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য অধ্যক্ষ মূ. নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম ও আরফান উদ্দিন মীর। কার্যকরী পরিষদ আগামী ২০২৬-২০২৭ ইং সন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
 

Link copied!