AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি শুরু, নদী-জলাশয়ও দখলমুক্তের ঘোষণা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, পঞ্চগড়
০৯:৪৮ এএম, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি শুরু, নদী-জলাশয়ও দখলমুক্তের ঘোষণা

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ জানিয়েছেন, দেশের যেসব নদী খনন প্রয়োজন এবং যেসব খাল ও জলাশয় দখলের শিকার হয়েছে, সেগুলো দ্রুত দখলমুক্ত করে পুনঃখনন কার্যক্রম শুরু করা হবে। আগামী ১৫ দিনের মধ্যেই এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষ, প্রশাসন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি উল্লেখ করেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মাইলের বেশি খাল খনন করেছিলেন। সেই উদ্যোগকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, পরিবেশ ও আবহাওয়ার বিষয় বিবেচনায় রেখে সমন্বিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচিও গ্রহণ করা হবে।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং রমজানকে সামনে রেখে পঞ্চগড়কে সেরা জেলা হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

সভায় তিনি তারেক রহমান ঘোষিত ‘নতুন বাংলাদেশ’ নির্মাণের বিভিন্ন দিকনির্দেশনার কথাও তুলে ধরেন এবং জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সংশ্লিষ্টদের মতামত শোনেন।

একুশে সংবাদ/এসআর

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!