শুরু হয়েছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। বছরের অন্যান্য মাসের তুলনায় রমজান সমগ্র মুসলিম উম্মাহর কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল থেকে রমজান মাস শুরু হচ্ছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার সব মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পাবনা-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক মাওলানা মুহাম্মদ আলী আছগার।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলতপূর্ণ ও তাৎপর্যবাহী। পবিত্র রমজান মাস যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মহান শিক্ষায় সমৃদ্ধ রমজান মানবজাতির জন্য শান্তি, কল্যাণ ও নৈতিকতার বার্তা বয়ে আনে। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি সবার মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি পায় এবং মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য ও ক্ষমা লাভের সুযোগ সৃষ্টি হয়। আমি সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

