ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ–এর বাগানে পারিজাত ফুলগাছ রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।
এরপর নতুন প্রধানমন্ত্রী সেখানকার পরিদর্শন বইয়ে সই করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তিনি ‘পারিজাত’ প্রজাতির একটি ফুলগাছ রোপণ করেন।
জাতীয় স্মৃতিসৌধের মূল সৌধের পূর্ব দিকে একটি বাগান রয়েছে। আগত মান্যগণ্য ব্যক্তিদের স্মৃতিচিহ্ন হিসেবে সেখানে গাছ রোপণ করা হয়। অতিথিরা নিজ হাতে গাছ রোপণ করে থাকেন।
শেখ হাসিনা ও হুসেইন মুহম্মদ এরশাদসহ বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানও সেখানে গাছ রোপণ করেছেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর বাগানে গাছ রোপণ করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

