AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রায়গঞ্জে রমজানে ভোক্তার স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত



রায়গঞ্জে রমজানে ভোক্তার স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের মূল্য ও মান স্থিতিশীল রাখার লক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল খালেক পাটোয়ারী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, পবিত্র রমজান উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো অসাধু ব্যবসায়ী যাতে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে বলেও তিনি জানান।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা, কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, জামায়াত নেতা আবু জাফর, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আলী হায়দার আব্বাসী, সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদীর, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব, শিক্ষার্থী প্রতিনিধি ইশরাত জাহান এশাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা রমজান মাসে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা এবং ভেজাল ও মজুতদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!