AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে মসলা কারখানায় অভিযান; ২ জনকে জরিমানা


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০১:২২ পিএম, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

শেরপুরে মসলা কারখানায় অভিযান; ২ জনকে জরিমানা

শেরপুরে ভেজাল মসলা তৈরির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়ে কাঠের গুড়া, পঁচা মরিচ, ক্ষতিকর রঙ ও বিপুল পরিমাণ ভেজাল মসলা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জড়িত দুইজনকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডোবারচর বাজারে গিয়াস উদ্দিনের ধানের খোলার পাশে অবস্থিত একটি মসলার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযুক্তরা হলেন-ডোবারচর দক্ষিণ পাড়ার মৃত আবদুল খালেকের ছেলে মিল মালিক বাসেদ মিয়া (৪৫) এবং সন্যাসীরচর গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মো. মিস্টার আলী (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত মিল মালিক বাসেদ মিয়াকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং তার সহযোগী মো. মিস্টার আলীকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন।

অভিযানকালে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ, এক বস্তা ধানের গুড়া, দুই বস্তা পঁচা মরিচ এবং প্রায় ৮০ কেজি ভেজাল মসলা জব্দ করা হয়। এসব উপকরণ দিয়ে হলুদ গুড়া ও মরিচ গুড়া তৈরি করা হচ্ছিল। পরে জব্দকৃত ভেজাল মসলা ও উপকরণ জনসম্মুখে ধ্বংস করা হয়।

শেরপুর সদর থানার ওসি সোহেল রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ডোবারচর বাজারে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে দেখা যায় মিল মালিক বাসেদ ও তার সহযোগী মরিচের গুঁড়োর সঙ্গে রং এবং ধানের গুড়া মিশাচ্ছিলেন। পরে তাদের আটক করে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।

পরবর্তীতে শেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক মজনুন ইশতির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!