শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধায় নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী পশ্চিমপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পোলাদেশী গ্রামের কুবেদ আলীর ছেলে আঙ্গুর মিয়া (৫০) এবং একই গ্রামের মিরাজ আলীর ছেলে মিন্টু মিয়া (৫৫) একই ঘটনায় ছামিদুল হক (৫০) নামে একজন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধায় কৃষক ছামিদুল হক নিজের চাষকৃত বোরো জমিতে দিয়ে সেচ দিতে যান। একপর্যায়ে বৈদ্যুতিক পাম্পের সুইচ অন করতে গিয়ে তিনি বিদ্যুতের তাড়ে জড়িয়ে পড়েন। পরে তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করতে গিয়ে প্রতিবেশী কৃষক আঙ্গুর মিয়া ও মিন্টু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মালিহা নুজহাত আঙ্গুর মিয়া ও মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ছামিদুল হককে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
নকলা থানারওসি রিপন চন্দ্র গোপ বিষয়টি নিশ্চত করে জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পরিবারের আবেদনের ভিত্তিতে নিহতদের লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

