AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৬ এএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মণিপুর এলাকায় তাদের নিজ বাড়ি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন—মণিপুর এলাকার প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী, তাঁর এক সন্তান এবং একই পরিবারের আরেক শিশু। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হোমনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের সবার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!