AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে গ্রিল কেটে মসজিদের সরঞ্জাম চুরি, চাঞ্চল্য


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৪:৩৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

বোয়ালখালীতে গ্রিল কেটে মসজিদের সরঞ্জাম  চুরি, চাঞ্চল্য

বোয়ালখালী পৌর সদরের বহদ্দারপাড়ায় তাজন বিবি জামে মসজিদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। লোহার গ্রিল কেটে দুর্বৃত্তরা মসজিদের মূল্যবান সাউন্ড সিস্টেম সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।

রোববার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ফজরের আযান দিতে গিয়ে বিষয়টি টের পান মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো. নোমান। তিনি জানান, মসজিদের গ্রিল কাটা অবস্থায় দেখতে পান এবং ২টি ব্যাটারি, ২টি অ্যাম্পিফায়ার ও ১টি স্পিকার চুরি হয়ে গেছে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শেখ শহীদুল আলম বলেন, চুরি হওয়া সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ টাকা। তিনি জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, অভিযোগ পেলে পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!